- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিককরোনার সংক্রমণ বাড়ায় বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ সৌদি আরবে

করোনার সংক্রমণ বাড়ায় বিনোদন কেন্দ্রসমূহ বন্ধ সৌদি আরবে

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমা, রেস্তোরাঁয় খাবার পরিবেশনসহ সকল বিনোদন কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
বৃহস্পতিবার দেশটির সরকারি বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করে বলেছে, আগামী ৩০ দিনের জন্যে বাংকোয়েট হলে বিয়েশাদি সহ সবধরণের ইভেন্ট ও পার্টি বন্ধ রাখা হবে।
এছাড়া আগামী ১০ দিন সিনেমাসহ রেস্টুরেন্টে খাবার দাবার বন্ধ থাকবে।
বন্ধ রাখার এ মেয়াদ প্রয়োজনে আরো বাড়ানো হতে পারে বলেও বিবৃতিতে সতর্ক করা হয়।
মন্ত্রণালয় থেকে আরো বলা হয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০ টা থেকে এই পদক্ষেপ কার্যকর হবে। দ্বিতীয় দফার করোনা সংক্রমণ মোকাবেলাই এ পদক্ষেপের লক্ষ্য বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে বুধবার দেশটি করোনা প্রতিরোধে ২০ টি দেশ থেকে সৌদি আরবে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এসব দেশের মধ্যে প্রতিবেশী থেকে শুরু করে যুক্তরাষ্ট্রও রয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবে প্রায় ৩ লাখ ৬৯ হাজার লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। মারা গেছে ৬ হাজার ৪শ জন।
উপসাগরীয় দেশগুলোর মধ্যে সৌদি আরবে সবচেয়ে বেশি লোক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। – বাসস

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular