- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণকরোনাকালীন আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ করল কুবি

করোনাকালীন আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ করল কুবি

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে করোনাকালীন সময়ের জন্য আবাসিক শিক্ষার্থীদের হল ফি মওকুফ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুলাই, ২০২১) সকাল ১০টায় হল ফি মওকুফের বিষয়টি বাসসকে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. আবু তাহের।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের বলেন, একাডেমিক কাউন্সিলের সুপারিশ এবং ৮০ তম সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসন করোনাকালীন সময়ের জন্য শিক্ষার্থীদের আবাসিক হল ফি মওকুফ করেছে। তিনি আরও বলেন, করোনাকালীন সময়ের জন্য স্নাতকোত্তরের ভর্তি ফি কমানোর শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক, রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহেরকে সদস্য সচিব এবং সকল অনুষদের ডিনদের সদস্য করে একটি কমিটি করা হয়েছে। এ বিষয়ে সম্ভাব্যতা যাচাই করে কমিটির মাধ্যমে সুপারিশ হয়ে বিশ্ববিদ্যালয়ের এফসি (অর্থ কমিটি) এবং সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়।

প্রসঙ্গত, গত ১৪ জুন শিক্ষার্থীরা স্নাতকোত্তরের ভর্তি ফি হ্রাস এবং আবাসিক হল ফি মওকুফ করার দাবিতে মানববন্ধন করে এবং উপাচার্য বরাবর স্মারকলিপি দেয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular