Home কৃষি কম্বাইন হাভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন

কম্বাইন হাভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন

কম্বাইন হাভেস্টারের মাধ্যমে বোরো ধান কর্তন

গ্রামীণ কৃষি ডেস্কঃ চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় ২০২০-২১ অর্থবছরে সমলয়ে চাষাবাদের বোরো ধান কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি দামুড়হুদার হাউলির মাঠে কম্বাইন হাভেস্টারের মাধ্যমে ধান কাটা ও একই এলাকার ঈদগা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরল ইসলাম সরকার।
এসময় প্রধান অতিথি বলেন, এ দেশের অর্থনীতি মূলত ধান উৎপাদনের উপর নিভরশীল।দেশে ক্রমবর্ধমান জনসংখ্যা বাড়ার সাথে সাথে বৃদ্ধি পাচ্ছে খাদ্য চাহিদা।নতুন নতুন বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, হাট-বাজার, শিক্ষা ও শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠায় কমছে আবাদি জমির পরিমাণ। চাষাবাদযোগ্য জমির পরিমাণ বৃদ্ধির সুযোগ না থাকায় আধুনিক পদ্ধতিতে ধান চাষাবাদের মাধ্যমে কম খরচে অধিক ফলন বাড়াতে আমাদের উচ্চ ফলন শীল ও আধুনিক পদ্ধতির দিকে এগিয়ে যেতে হবে। তেমনি যান্ত্রিক পদ্ধতিতে যেমন খরচ কম হয়েছে তেমনি যান্ত্রিক পদ্ধতিতে কর্তন করলে একদিকে শ্র্রমিক কম লাগবে অন্যদিকে খরচ ও অনেকাংশে কুমে যাবে এতে চাষিরা বাড়তি লাভবান হবে।
চুয়াডাঙ্গা জেলা কৃষি অধিদপ্তরের উপ পরিচালক আলী হাসানের সভাপতিত্বে ধান কাটা ও আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান,চুয়াডাঙ্গা জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার সুফি মোহাম্মদ রফিকুজ্জামান ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান।।
উল্লেখ্য দেশের ৬১ জেলার মধ্যে দামুড়হুদা উপজেলা সদরের অদূরে হাউলির ১নং সেচ পাম্পো আওতায় মাঠে সমলয়ে চাষাবাদের আওতায় আধুনিক পদ্ধুতিতে ১৫০ বিঘা জমিতে হাইব্রিড জাতের এ বোরো ধান রোপণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here