সরকার এ কে আজাদ
এই মডেলে চাষ করলে ৩-৪জনের একটা পরিবারের জন্য, সারা বছর আপনার পছন্দনীয় প্রায় সব গুলো সবজি চাষ করতে পারবেন সম্পূর্ণ বিষমুক্ত ও নিরাপদভাবে। সারাবছরের সবজি গুলোকে আমরা দুই সিজনে ভাগ করি–
☘️ গ্রীষ্মকালীন এবং ☘️ শীত কালীন। এই মডেল টা ২৪ ফিট বাই ২৪ ফিট।
🌿 বেড গুলো হবে উত্তর দক্ষিন মুখি
🌿 বেডের মাঝখানে মাঝখানে নালা গুলো হবে ১০ ইঞ্চি চওড়া
🌿 মোট হবে ৭ টা
সবজির বেড থাকবে ৫ টা (মাঝখানে) তবে, দুই মাথায় মাচায় হয় এমন সবজির জন্য আরো দুটি বেড হবে। মাঝের ৫ টা বেড হবে ১৬ ফিট করে লম্বা আর ২ ফুট ৪ ইঞ্চি চওড়া। দুই মাথায় মাচা গুলো হবে ৩ ফিট চওড়া আর ২৪ ফিট লম্বা। কোন সবজি কোন সময়ে কোন স্থানে চাষ করবেন:-
☘️ গ্রীষ্মকালীন সবজি
পূর্ব দিকের মাচায়,
একদিক থেকে ঝিঙ্গা, কাকরোল, পটল, বরবটি,
মাঝখানের ৫ টা বেডের (পূর্ব থেকে)
প্রথম বেডে টমেটো এবং বেগুন
দ্বিতীয় বেডে মিষ্টি আলু ও কচু
তৃতীয় বেডে কাচা মরিচ
চতুর্থ বেডে ডাটা শাক, পাট শাক
পঞ্চম বেডে ঢেড়স (ভেন্ডি)
পশ্চিম দিকের মাচায় একদিক থেকে মিষ্টি কুমড়ো, শসা।
উত্তর ও দক্ষিন মাথায় ৩ টি করে মোট ৬ টি পেপে গাছ।
☘️ শীতকালীন সবজি
পূর্ব দিকের মাচায় একদিকে লাউ, আরেক দিকে খীরা।
মাঝখানের বেড গুলোর(পূর্ব দিক থেকে)
প্রথম বেডে টেমেটো ও বেগুন,
দ্বিতীয় বেডে মূলা ও গাজর,
তৃতীয় বেডে কাচা মরিচ,
চতুর্থ বেডে লাল শাক ও পালং
পঞ্চম বেডে ফুলকপি ও বাধাকপি
পশ্চিম দিকের মাচায় একদিকে শীম, অন্যদিকে উস্তা করলা।
পেপে গাছ গুলোর গোড়ায় পুদিনা, ধনিয়া।
🟢 অবশ্যই জমি চাষাবাদের সময় ভার্মি-কম্পোস্ট সার ব্যবহার করুন
🟢 জৈব বালাইনাশক ব্যবহার করুন
🔴 রাসায়নিক সার/কীটনাশক ব্যবহার না করাই উত্তম
বিষমুক্ত নিরাপদ শাক-সবজি খান, সুস্থ্য থাকুন
