গ্রামীণ কৃষি ডেস্কঃ দীর্ঘ পথ পরিক্রমায় বাংলাদেশের ৫০তম বাজেট এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের টানা তৃতীয় মেয়াদের তৃতীয় বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয় বাজেট। এবারের বাজেটে একনজরে আলোচিত বিষয় সমুহ-
- শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা
- করোনায় বরাদ্দ ১০ হাজার কোটি টাকা।
- রাজস্ব লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮৯ হাজার কোটি টাকা ।
- মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বাড়ছে।
- কর দিতে হবে না ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যের।
- বাজেটে এবারও করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা।
- গ্রামে বাড়ি করতে গেলেও কর দিতে হবে ।
- স্বাস্থ্য খাতে বরাদ্দ দেওয়া হচ্ছে ৩২ হাজার ৭৩১ কোটি টাকা।
- গুড়ো দুধ, বাদাম, সব ধরণের মাংস, মাশরুম, খনিজ লবন, বিদেশি বিস্কুট, চুইংগাম,বিদেশী গাজর- টমটোসহ সব বিদেশি ফল, বিড়ি, সিগেরেট, জর্দা, তামাক, লুব্রিকেটিং ওয়েল, খনিজ তেল, গাড়ি, মোবাইল ফোন, বিমানের কাচ, লঞ্চের কেবিন ভাড়া, সাবান, থিম পার্কের রাইড, টাইলস, স্যানিটারিওয়্যার ও বিদেশি রড ও সমজাতীয় পণ্যের দাম বাড়ছে।
- দাম কমবে দেশীয় ফ্রিজ, গাড়ির যন্ত্রাংশ, ব্লেন্ডার, জুসার, মিক্সার, গ্রাইন্ডার, ইলেক্ট্রিক কেটলি, রাইস কুকার, মাল্টি কুকার, প্রেসার কুকার, ওয়াশিং মেশিন, মাইক্রোওয়েভ ওভেন ও ইলেক্ট্রিক ওভেন।
- কালো টাকা সাদা করার সুযোগ থাকছে।
- তৃতীয় লিঙ্গের মানুষকে চাকরি দিলে করছাড়।
- প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ৭১ হাজার ৯৫১ কোটি টাকা।
- মাথাপিছু আয় বেড়ে ২২২৭ ডলার, গড় আয়ু ৭২ দশমিক ৬ বছর।
- উন্নয়নমূলক খাতে সর্বোচ্চ বরাদ্দ পাচ্ছে ‘রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র’।
- যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালন ও উন্নয়ন ব্যয় মিলিয়ে সর্বমোট বরাদ্দ ১১২১ কোটি ৬০ লাখ টাকা।
