বৃহস্পতিবার, এপ্রিল ১৬, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণএইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট

গ্রামীণ কৃষি ডেস্কঃ চলতি বছরের এইচ.এস.সি পরীক্ষার্থীদের জন্য তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর ( মাউশি)।

আজ ১০ আগষ্ট থেকে এ কার্যক্রম শুরু হবে। 

মাউশির পরিচালক প্রফেসর মো: শাহেদুল খবির  চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ অতিমারি পরিস্থিতিতে শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক  বোর্ডের ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুর্নবিন্যাস করা পাঠ্যসূচির আলোকে দেয়া অ্যাসাইনমেন্টগুলোর মধ্যে তিন সপ্তাহের জন্য (১৫ টি বিষয়ে) গুচ্ছ-২ এর জীববিজ্ঞান,  উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম,ভূগোল, ফিন্যান্স,ব্যাংকিং ও বীমা,উৎপাদন  ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা এবং পারিবারিক জীবন এবং গুচ্ছ -৩ এর রসায়ন, অর্থনীতি,পৌরনীতি ও সুশাসন,যুক্তিবিদ্যা,হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি বিষয়ের উপর অ্যসাইনমেন্ট পাঠানো হয়েছে। 

নির্দেশনায় বিষয়টি জরুরি উল্লেখ করে  আরো বলা হয়,  ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য অ্যসাইনমেন্ট দেয়া ও নেয়ার ক্ষেত্রে কোভিড -১৯  এর সংক্রামন রোধে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি সংক্রান্ত বিধিনিষেধ যথাযথ অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ করা হয়েছে।

গ্রামীণ কৃষি/জামাল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular