- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণএইচএসসি’র ফলাফল অনলাইনে প্রকাশিত হবে, শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত নিষিদ্ধ

এইচএসসি’র ফলাফল অনলাইনে প্রকাশিত হবে, শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত নিষিদ্ধ

গ্রামীণ কৃষি ডেস্কঃ করোনা ভাইরাসের কারণে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবার অনলাইনে প্রকাশিত হবে।
পরীক্ষা কেন্দ্রে বা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফল পাঠানো হবে না। তাই এসব স্থানে জমায়েত সম্পূর্ণ নিষেধ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ফলাফল প্রকাশের দিন শিক্ষা প্রতিষ্ঠানে জমায়েত হওয়া যাবে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা মুঠোফোনের খুদেবার্তার মাধ্যমে ফলাফল পেতে ইচ্ছুক তাদেরকে ফলাফল প্রকাশের আগেই প্রি-রেজিস্ট্রেশন করতে হবে : HSC< >Board name (First 3 letter) <> Roll<>2020 টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফল প্রকাশের সাথে সাথেই প্রি-রেজিস্ট্রেশনকৃত পরীক্ষার্থীদের মোবাইল নম্বরে তাদের ফলাফল পৌঁছে যাবে।
টেলিটক ওয়েবসাইট www.educationboardresults.gov.bd থেকে ফলাফল দেখা যাবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকেও ফলাফল জানা যাবে।
উল্লেখ্য, আগামীকাল রাজধানীর সেগুনবাগিচাস্থ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট থেকে এ ফলাফল ঘোষণা করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে ফলাফল ঘোষণা অনুষ্ঠানে যুক্ত থাকবেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর পক্ষে ফলাফল গ্রহণ করবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular