শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম অর্থনীতি ও বাণিজ্যআধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ওপর কর্মশালা

আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ওপর কর্মশালা

‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন (১ম পর্যায়)’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পের ওপর এক কর্মশালা আজ শনিবার রাজধানীর বিসিক ভবনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষুদ ও কুটির শিল্প সংস্থার (বিসিক) উদ্যোগে আয়োজিত এ কর্মশালায়  প্রধান অতিথি ছিলেন বিসিকের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) নেপাল চন্দ্র কর্মকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, বিসিকের ঢাকা অঞ্চলের উপমহাব্যবস্থাপক (ভা:) মোহাম্মদ রাশেদুর রহমান ও খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক তুষার কান্তি রায়।
এতে সভাপতিত্ব করেন বিসিকের খুলনা জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ভাঃ) এম. এনাম আহমেদ এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-ব্যবস্থাপক, (পরিকল্পনা) মোঃ হাফিজুর রহমান।
এই প্রবন্ধে বিসিকের কার্যক্রম, মহাপরিকল্পনা, মধু শিল্প উন্নয়নে বিসিকের অবদান, মৌশিল্পের বিদ্যমান অবস্থা ও সমস্যা, প্রস্তাবিত প্রকল্পের আওতায় চিহ্নিত বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।
এ কর্মশালায় ২০ জন ‘মধু শিল্প’ উদ্যোক্তাসহ খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট বিসিক জেলা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় মোট ৩৭ জন অংশগ্রহণ করেন।
কর্মশালায়, মধু শিল্প সংশ্লিষ্ট উদ্যোক্তারা মধু শিল্পের সমস্যাগুলো তুলে ধরেন এবং গুরুত্বপূর্ণ বিষয়াদি এ প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন।
‘আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মৌচাষ উন্নয়ন’ শীর্ষক প্রস্তাবিত প্রকল্পটি ২০২১-২২ অর্থবছরের সবুজ পাতাভুক্ত।
সরকারের ‘আমার গ্রাম, আমার শহর কর্মসূচি বাস্তবায়নে শিল্প মন্ত্রণালয়ের আওতায় বিসিক এ প্রকল্পটি গ্রহণ করে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular