রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়আজ চাঁদ দেখা কমিটির সভা

আজ চাঁদ দেখা কমিটির সভা

গ্রামীণ কৃষি ডেস্কঃ আজ জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুুষ্ঠিত হবে। ১৪৪২ হিজরি সনের পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এসভা অনুষ্ঠিত হবে।
ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে বলে এক তথ্যবিবরনীতে বলা হয়েছে।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলক্বদ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোন; ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭, ৯৫৫৮৩৩৭ এবং ফ্যাক্স; ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular