বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়আজ ও আগামীকাল বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

আজ ও আগামীকাল বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ

আজ ও আগামীকাল টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে। 
জেলা তথ্য অফিসার মঈনুল ইসলাম জানিয়েছেন, আগামী ৭ অক্টোবর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে শ্রদ্ধা জানাতে টুঙ্গিপাড়া আসছেন। 
তাঁর আগমন উপলক্ষে সমাধি সৌধ কমপ্লেক্সের নিরাপত্তা ও ধোয়া মুছাসহ বিভিন্ন সৌন্দযবর্ধনের কাজ করার কারণে কর্তৃপক্ষের নির্দেশে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। 
এ দুইদিন দর্শনার্থীদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার জন্য অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা এ সিদ্ধান্তের কথা নিশ্চিত করে জানিয়েছেন, আগামী ৮ অক্টোবর থেকে যথা নিয়মে দর্শনার্থীরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সে প্রবেশ করতে পারবেন। দর্শনার্থীদের এ দুই দিন বঙ্গবন্ধুর সমাধি সৌধ কমপ্লেক্সে না আসার অনুরোধ করেছেন তিনি।
 

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular