Home শিক্ষাঙ্গণ আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বৃদ্ধি

আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বৃদ্ধি

আগামী ৩১ জুলাই পর্যন্ত প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের ছুটি বৃদ্ধি

গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামী ৩১ জুলাই পর্যন্ত সকল ধরনের সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেনের চলমান ছুটি বাড়ানো হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষায় চলমান এই ছুটি বেড়েছে।
মঙ্গলবার (২৯ জুন, ২০২১) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং স্বাস্থ্যসেবা বিভাগের সময়ে সময়ে দেয়া  নির্দেশনা ও অনুশাসনগুলো শিক্ষার্থীদের মেনে চলতে হবে।
এতে উল্লেখ  করা হয়, নিজের ও অন্যদের করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষায় শিক্ষার্থীরা নিজ বাসস্থানে অবস্থান করবে। পাশাপাশি অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে। শিক্ষার্থীদের বাসস্থানে অবস্থানের বিষয়টি অভিভাবকরা নিশ্চিত করবেন এবং স্থানীয় প্রশাসন তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা  তাদের শিক্ষার্থীরা যাতে বাসস্থানে অবস্থান করে নিজ নিজ পাঠ্যবই অধ্যয়ন করে তা অভিবাবকদের মাধ্যমে নিশ্চিত করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here