Home জাতীয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

গ্রামীণ কৃষি ডেস্কঃ রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মত  টি-২০ সিরিজ জয় করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। দুই ম্যাচ হাতে রেখেই শুক্রবার (০৬ আগস্ট, ২০২১) মিরপুর শেরে-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টানা তৃতীয় জয়ে পাঁচ টি-২০’র সিরিজ নিশ্চিত করে টাইগাররা। 

এক অভিনন্দন বার্তায় রাষ্ট্রপতি হামিদ অস্ট্রেলিয়ার বিপক্ষে এই  সিরিজ জয়ে জাতীয় ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।

পর পর  তিন ম্যাচে যথাক্রমে  ২৩ রান, ৫ উইকেট ও ১০ রানে জিতে  অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ দল।
রাষ্ট্রপ্রধান আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবার (০৬ আগস্ট, ২০২১) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টুয়েন্টি সিরিজ জয়ী বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। পাঁচ ম্যাচ  সিরিজের তৃতীয় টুয়েন্টিতে মিরপুর শেরে-বাংলা স্টেডিয়ামে অষ্ট্রেলিয়াকে ১০ রানে হারায় স্বাগতিক বাংলাদেশ। এই  জয়ের মাধ্যমে প্রথমবারের মত অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন ক্রিকেট সিরিজ  জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী, অস্ট্রেলিয়াকে পরাজিত করায় বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ  সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, বাংলাদেশ দলের এই জয়ের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
এর আগে বাংলাদেশ প্রথম টি টুয়েন্টি ম্যাচে অস্ট্রেলিয়াকে ২৩ রানে এবং দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচে ৫ উইকেটে পরাজিত করে।

গ্রামীণ কৃষি/আ  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here