শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলা৯৭-৯৯ ফিটনেস ফার্স্ট ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

৯৭-৯৯ ফিটনেস ফার্স্ট ফুটসাল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ ফুটবলের লিভিং লিজেন্ড শেখ মোহাম্মদ আসলাম, কায়সার হামিদ, রুম্মান বিন ওয়ালি সাব্বির। ফুটবলার মোনেম মুন্না মারা গেছেন ১৫ বছর।এখনো তারকা ফুটবলার মুন্না বেঁচে আছেন লাখো ভক্তের হৃদয়ে। নব্বই দশকের শেষ দিকের তারকা আলফাজ আহমেদ ও ইমতিয়াজ আহমেদ নকিবও ফুটবলশৈলীতে মাতিয়েছেন হাজারো ভক্তকে।

শুক্রবার (৬ নভেম্বর) ৯৭-৯৯ ফিটনেস ফার্স্ট ফুটসাল টুর্নামেন্টের মাধ্যমে স্মরণ করেছেন আশি ও নব্বই দশকের ফুটবল কিংবদন্তিদের। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী-মোহামেডান এই দু’দলের জার্সিতেই দেশের ফুটবলে জাগরণ তুলেছিলেন এই তারকা ফুটবলাররা।

১৯৯৭ সালে এসএসসি ও ১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষায় পাস করা ছাত্র-ছাত্রীদের নিয়ে গড়ে ওঠা ফেইসবুক গ্রুপ রাজধানীর সাঁতারকুলে ইউনাইটেড গ্রুপের কোর্টসাইডে আয়োজন করে ফিটনেস ফার্স্ট মিনি ফুটসাল টুর্নামেন্ট। যেখানে উপস্থিত হয়েছিলেন ফুটবলের লিভিং লিজেন্ডরা।

ফুটবল খেলা ছাড়ার দীর্ঘকাল পরও ভক্তদের হৃদয়ে ঠাঁই থাকায় অভিভূত শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, প্রয়াত মুন্নার স্ত্রী ইয়াসমিন মোনেম সুরভী।

খেলা শুরু হয় বিকাল সাড়ে পাঁচটায় শেষ হয় রাত সাড়ে এগারোটায়। ফাইনালে সাব্বির একাদশকে হারিয়ে শিরোপা জিতে শেখ আসলাম একাদশ।

উপস্হিত ছিলেন ১৯৯৭ সালে এসএসসি ও ১৯৯৯ সালে এইচএসসি ফেইসবুক গ্রুপ’র প্রতিষ্ঠাতা আবুল হাসনাত রুবেল। টুর্নামেন্টের আহবায়ক সাব্বির ফেরদৌস রুবেল,এই টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা মেজবাউর রহমান। খেলায় দর্শক হিসেবে উপস্হিত ছিলেন কয়েক হাজার ৯৭-৯৯ ব্যাচের বন্ধুরা ও তাদের পরিবার।

উল্লেখ্য একদিনের এই মিনি ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন করে শুধুমাত্র ৯৭-৯৯ ব্যাচের বন্ধুরা।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments