বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয়১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলমান ‘লকডাউন’ বাড়ানো হয়েছে

১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলমান ‘লকডাউন’ বাড়ানো হয়েছে

গ্রামীণ কৃষি ডেস্কঃ করোনাভাইরাস বিস্তার রোধে লকডাউন সময়সীমা আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ রোববার (১১ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, করোনাভাইরাসের বিস্তার রোধে শর্তসাপেক্ষে সার্বিক কার্যাবলী/চলাচলে নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের গত ৪ এপ্রিল (১১ দফা নির্দেশনা) ও ৮ এপ্রিল (দোকান ও মার্কেট খোলা) অফিস আদেশের ধারাবাহিকতায় নিষেধাজ্ঞা আরোপ আগামী ১৪ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ বিষয়ে সিনিয়র সচিব ও সচিবদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অফিস আদেশে অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments