- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকহাভানার হোটেলে বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে

হাভানার হোটেলে বিস্ফোরণে মৃতের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে

হাভানার একটি পাঁচতারা হোটেলে গ্যাস লিক হওয়ার কারণে শক্তিশালী বিস্ফোরণে মৃতের সংখ্যা  ২৭ জনে দাঁড়িয়েছে। 
উদ্ধারকারীরা সারাতোগা হোটেলের ধ্বংসাবশেষ সরানোর কাজে মনোবিবেশ করেছে। কর্তৃপক্ষ শনিবার জানায়, আহত ৩৭ জন হাসপাতালে চিকিৎসা গ্রহন করছে। রেডক্রস এর আগে ভুলবশত মৃতের সংখ্যা ৩২ বলে জানিয়েছিল। 
এ দুর্ঘটনায় নিহতদের অধিকাংশ হোটেলের সংস্কার কাজে নিয়োজিত শ্রমিক বা হোটেলের কর্মী। তবে, হোটেলের পাশ দিয়ে ঁেহটে যাওয়ার সময় একজন স্পেনিশ পর্যটক এ বিস্ফোরণে মারা গেছে। 
মৃতদের মধ্যে এ পর্যন্ত হোটেলের ১১ জন কর্মীকে সনাক্ত করা হয়েছে।  

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular