শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয়স্বাস্থ্যবিধি মেনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মসূচি

স্বাস্থ্যবিধি মেনে ঐতিহাসিক মুজিবনগর দিবসের বিভিন্ন কর্মসূচি

গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামীকাল ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। কোভিড -১৯ পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে ঐতিহাসিক এ দিবসটি বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।
আগামীকাল ১৭ এপ্রিল মেহেরপুর জেলার মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হবে। সকাল সাড়ে ৯ টায় মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতিকেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এদিন সকাল ১০ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নেতৃত্বে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ভিন্ন ভিন্ন বাণী দিয়েছেন। দিবসের তাৎপর্য তুলে ধরে এ দিন সংবাদপত্রগুলোতে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে।
বেতার ও ইলেকট্রনিক মিডিয়াসমূহ বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। দিবসটি উপলক্ষে এদিন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ভার্চুয়ালি আলোচনা সভার আয়োজন করবে। এছাড়া দিবসটি উদযাপন উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসেও দিবসের তাৎপর্য তুলে ধরে অনুরূপ কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments