বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যানকে নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

গ্রামীণ কৃষি ডেস্কঃ  প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার, বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানকে ‘বাংলা নববর্ষ-১৪২৮’ এর শুভেচ্ছা জানিয়েছেন।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা কার্ড পৌঁছে দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
আজ বিকেলে প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্র এতথ্য জানিয়েছে।
স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, বিরোধী দলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যানের সহকারী একান্ত সচিব এ্যাড. মো. আবু তৈয়বের নিকট আজ দুপুরে প্রধানমন্ত্রীর পক্ষে তাঁর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু এই শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments