বুধবার, ফেব্রুয়ারি ১১, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকসৌদি আরবে যাত্রীবাহী ফ্লাইট বন্ধের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ালো

সৌদি আরবে যাত্রীবাহী ফ্লাইট বন্ধের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়ালো

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরব যাত্রীবাহী বাণিজ্যিক ফ্লাইট বন্ধের সময়সীমা আরো এক সপ্তাহ বাড়িয়েছে।
তবে ব্যতিক্রমী কারণে ফ্লাইট চলার অনুমতি দেয়া হবে বলে রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়।
এতে আরো বলা হয়, বিদেশীরা সৌদি আরব ছেড়ে যেতে পারবে এবং মালামালবাহী ফ্লাইটগুলোও চলবে।
ব্রিটেনে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর সৌদি আরব, কুয়েত ও ওমান গত সপ্তাহে যাত্রীবাহী ফ্লাইট বাতিল এবং স্থল ও সমুদ্র পথেও আসা যাওয়া বন্ধ করে দেয়।
ওমান ও কুয়েত জানিয়েছে, দেশ দুটি আগামী ২৯ ডিসেম্বর ও ১ জানুয়ারি নিষেধাজ্ঞা তুলে নেবে।
এদিকে চলতি মাসের প্রথম দিকে সৌদি আরবে ফাইজার/বায়োএনটেকের টিকা দেয়ার কাজ শুরু হয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৬২ হাজার লোক করোনা আক্রান্ত হয়েছে এবং ছয় হাজারেরও বেশি লোক মারা গেছে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments