- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকসেনেগালের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ জনের মৃত্যু : আইওএম

সেনেগালের উপকূলে অভিবাসন প্রত্যাশীদের নৌকা ডুবিতে কমপক্ষে ১৪০ জনের মৃত্যু : আইওএম

আন্তর্জাতিক ডেস্কঃ সেনেগালের উপকূলে গত সপ্তাহে অভিবাসন প্রত্যাশীদের এক নৌকা ডুবির ঘটনায় ১৪০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। এ নৌযানে করে প্রায় ২শ’ জনকে বহন করা হচ্ছিল। ২০২০ সালের এ পর্যন্ত নৌকা ডুবিতে এটি সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা। অভিবাসন বিষয়ক আন্তর্জাতিক দপ্তর (আইওএম) বৃহস্পতিবার এক বিবৃতিতে একথা জানিয়েছে। খবর এএফপি’র।
এর আগে সেনেগাল কর্তৃপক্ষ এ নৌযান ডুবির ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু এবং ৬০ জনকে উদ্ধারের খবর জানিয়েছিল।
ডাকারে নিযুক্ত আইওএমের নারী মুখপাত্র আইসাতু সাই এএফপি’কে বলেন, ‘স্থানীয় কমিউনিটির লোকজন আমাদেরকে জানিয়েছে , নৌকাটিতে প্রায় ২শ’ জন যাত্রী ছিল। এদের মধ্যে কমপক্ষে ১৪০ জন প্রাণ হারিয়েছে।’

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments