এমজেডমাসুদঃ করোনাকালীন সময়ে শিক্ষার্থীদের মাঝে ঢাকা আহছানিয়া মিশনের উদ্যোগে রান্না করা খাদ্য বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ঢাকা আহছানিয়া মিশনের প্রজেক্টর আওতাধীন মোঃপুর চাঁদ উদ্যান এলাকায় ইস্ট আলোকন -১,রংধনু ইউ সি এল সি স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুল হুদা বাবনের উদ্যোগে সুবিধা বঞ্চিত,অসহায় শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে স্বাস্থ্য বিধি মেনে নিজেদের রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
এই কর্মসূচির উদ্বোধন করেন প্রয়াত বীরমুক্তিযোদ্ধা প্রকৌঃ মোঃ মিনহাজ উদ্দিন সাহেবের স্ত্রী ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোছাঃ সুফিয়া আক্তার বাবলী। এই কর্মসূচি আগামী ২৮ শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে।
