শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম আন্তর্জাতিকসামান্য ভোটের ব্যবধানে আবারো হাউজ স্পিকার নির্বাচিত ন্যান্সি পেলোসি

সামান্য ভোটের ব্যবধানে আবারো হাউজ স্পিকার নির্বাচিত ন্যান্সি পেলোসি

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ইতিহাসে একমাত্র নারী স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি খুব অল্প ভোটের ব্যবধানে রোববার আবারো মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার নির্বাচিত হয়েছেন।
ডেমোক্রেট দলের ন্যান্সি পেলোসি ২১৬ ভোট পেয়ে চতুর্থবারের মতো স্পিকার নির্বাচিত হলেন। অন্যদিকে তার বিরোধী রিপাবলিকান দলের কেভিন ম্যাক কারথি পেয়েছেন ২০৯ ভোট।
নির্বাচিত হওয়ার পর পেলোসি করোনা ভাইরাস প্রসঙ্গ টেনে বলেন, খুবই কঠিন এ সময়ে আমরা নতুন কংগ্রেসের যাত্রা শুরু করছি। আমাদের জরুরি অগ্রাধিকার করোনাকে পরাজিত করা। আমরা করোনাকে পরাজিত করতে পারবো।
মার্কিন প্রতিনিধি পরিষদে আসন সংখ্যা ৪৩৫ হলেও ভোট দিয়েছেন ৪২৭ জন। কারণ নব নির্বাচিত কিছু কংগ্রেস সদস্য কোভিড -১৯ এর কারণে কোয়ারেন্টিনে রয়েছেন।
মার্র্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছিলেন ন্যান্সি(৮০)। ট্রাম্প ২০১৯ সালের ডিসেম্বরে অভিশংসিত হন। কিন্তু ২০২০ সালের প্রথমদিকে ট্রাম্প সিনেট থেকে ছাড় পান।
আগামী ২০ জানুয়ারি নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন।
এদিকে করোনা পীড়িত দেশটিতে এ পর্যন্ত মারা গেছে সাড়ে তিন লাখ লোক এবং আক্রান্ত দুই কোটি।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments