মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিসরকার কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করবেঃ খাদ্যমন্ত্রী

সরকার কৃষকের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত করবেঃ খাদ্যমন্ত্রী

গ্রামীণ কৃষি ডেস্কঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, সরকার কৃষকের উৎপাদিত ধানের ন্যায্য দাম গত বছরের মতো এবারও নিশ্চিত করবে। এজন্য শিগগিরিই দর বেঁধে দেয়া হবে। একইসাথে চাল সংগ্রহের মূল্য ও দিনক্ষণ ঘোষণা করা হবে।
সোমবার (১৯ এপ্রিল) নওগাঁয় বোরো ধানের উৎপাদন, শস্য-শ্রমিক ব্যবস্থাপনা, করোনা পরিস্থিতি ও লকডাউন বিষয়ক এক সভায় ঢাকা থেকে অনলাইনে যুক্ত হয়ে এসব কথা বলেন মন্ত্রী।
সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, সরকারি গুদামে ধান-চাল ক্রয় করার পাশাপাশি খোলা বাজারেও তদারকি করা হবে যাতে কেউ সিন্ডিকেট করে দাম নিয়ন্ত্রণ করতে না পারে।
তিনি বলেন, উৎপাদিত বোরোর ফলন দ্রুত ঘরে তুলতে হবে। এজন্য প্রতিটি জেলায় শ্রমিক ব্যবস্থাপনা গড়ে তোলার নির্দেশ দেয়া হচ্ছে। শ্রম উদ্বৃত্ত জেলা থেকে শস্য শ্রমিক আনা-নেয়ার ব্যবস্থা করতে প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন তিনি। শ্রমিক ব্যবস্থাপনায় গত বছরের অবিজ্ঞতা কাজে লাগিয়ে বিদ্যালয় কক্ষ ব্যবহারেরও পরামর্শ দেন মন্ত্রী।
সভায় সভাপত্বি করেন জেলা প্রশাসক মো: হারুন-অর-রশিদ। বক্তব্য রাখেন নওগাঁ-৪ আসনের এমপি মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক এবং নওগাঁ-৬ আসনের এমপি আলহাজ আনোয়ার হোসেন হেলাল।
সভায় জেলার করোনা ও লকডাউন পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এসময় মন্ত্রী সদর হাসপাতালে শিগিরিই করোনা পরীক্ষার জন্য ল্যাব, আইসিইউ ও সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্ল্যান্ট স্থাপনের কথা জানান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular