বৃহস্পতিবার, ডিসেম্বর ১১, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম রাজনীতিসরকার ইলিয়াস আলীকে গুম করেনি, দলের কতিপয় নেতা এর সঙ্গে জড়িতঃ মির্জা...

সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, দলের কতিপয় নেতা এর সঙ্গে জড়িতঃ মির্জা আব্বাস

গ্রামীণ কৃষি ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি, দলের অভ্যন্তরে কতিপয় নেতা এই গুমের সঙ্গে জড়িত।
তিনি বলেন, ‘দলের ভেতরে লুকিয়ে থাকা এই ব্যক্তিদের অনেকেই চেনেন। আওয়ামী লীগ সরকার ইলিয়াস আলীকে গুম করেনি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনা এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে ফিরে পাওয়ার দাবিতে আয়োজিত এক ভার্চ্যুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় মির্জা আব্বাস এসব কথা বলেন।
সিলেট বিভাগ জাতীয়তাবাদী সংহতি সম্মেলনী, ঢাকার উদ্যোগে ভার্চ্যুয়াল আলোচনা সভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন।
২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। এত দিন বিএনপি অভিযোগ করে আসছিল, তাকে সরকারই ‘গুম’ করে রেখেছে। তার সন্ধানের দাবিতে সে সময় সিলেটের বিশ্বনাথে সপ্তাহব্যাপী হরতাল পালিত হয়।
মির্জা আব্বাস দলের মহাসচিবের উদ্দেশ্যে বলেন, ‘ইলিয়াস গুম হওয়ার আগের রাতে দলীয় অফিসে কোন এক ব্যক্তির সঙ্গে তার বাগ্বিতন্ডা হয় মারাত্মক রকমের। ইলিয়াস খুব গালিগালাজ করেছিলেন তাকে। সেই যে পেছন থেকে দংশন করা সাপগুলো, আমার দলে এখনো রয়ে গেছে। যদি এদের দল থেকে বিতাড়িত না করেন, তাহলে কোন পরিস্থিতিতেই দল সামনে এগোতে পারবে না।’
তিনি বলেন, ‘আমি জানি আওয়ামী লীগ সরকার গুম করেনি। তাহলে গুমটা করল কে? এই সরকারের কাছে এটা আমি জানতে চাই। যারা করল, তাদের কি বিচার হতে পারে না? যারা করেছে, তারা এই দেশের স্বাধীনতা চায় নাই? তারা স্বাধীনতা, স্বার্বভৌমত্ব দেশে থাকতে দেবে না।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments