বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়সপ্তাহের শুরুতে শীতের প্রকোপ বাড়বে

সপ্তাহের শুরুতে শীতের প্রকোপ বাড়বে

গ্রামীণ কৃষি ডেস্কঃ রোববার থেকে সারাদেশে শীতের প্রকোপ বাড়ার সম্ভাবনা রয়েছে। কমতে পারে তাপমাত্রা।
এছাড়া সারাদেশে আজ রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
এদিকে,বৃহস্পতিবার দেশের সর্বনি¤œ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৮ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট ও টেকনাফে ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে,অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে,উপ Ñমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ১৮ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৩৯ মিনিটে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments