বুধবার, জানুয়ারি ১৪, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম খেলাধুলাশুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

শুটিংয়ের প্রথম স্বর্ণ আমিরার

গ্রামীণ কৃষি ডেস্কঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিশেন(বিওএ) আয়োজিত বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস এর শুটিংয়ে স্বর্ণপদক জিতেছেন আমিরা হামিদ। শুক্রবার শুটিং স্পোর্ট ফেডারেশনে অনুষ্ঠিত নারীদের ৫০ মিটার রাইফেল প্রোন জুনিয়রে ৫৭৬ স্কোর করে স্বর্ণপদক জিতে নেন গুলশান শুটিং ক্লাবের এই শুটার।
ওই ইভেন্টে ৫৭৫ স্কোর করে রুপা জিতেছেন আর্মি শুটিং অ্যাসোসিয়েশনের মায়েদা মুমতাহিনা এবং ৫৫৭ স্কোর করে ব্রোঞ্জপদক জয় করেছেন একই ক্লাবের তৌফিকা সুলতানা রজনী।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments