শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম জাতীয়শীত বাড়বে, কমবে তাপমাত্রা

শীত বাড়বে, কমবে তাপমাত্রা

গ্রামীণ কৃষি ডেস্কঃ আগামী তিনদিনে সারাদেশে বাড়বে শীত,কমবে তাপমাত্রা। জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে ৭.৪ ডিগ্রী এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ২৮ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস।
আজ সকাল ৯ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দিনাজপুর,পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা এবং শ্রীমঙ্গল অঞ্চলের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে,সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সব নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারী থেকে ঘন কুয়াশা এবং অন্যস্থানে হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ পশ্চিমবঙ্গ এবং এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫ টা ২১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬ টা ৪০ মিনিটে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments