গ্রামীণ কৃষি ডেস্কঃ শাহবাগ উদ্যান, ঢাকা ( ১৯০৪ ) ১৮৬৮ সালে ঢাকার নবাব আব্দুল গণি জমিদারী পরিচালনার দায়িত্ব পুত্র খাজা আহসানুল্লাহকে প্রদান করেন।
আব্দুল গণি অবসর কাটাতে মনের মত একটি বাগানবাড়ী তৈরী করতে মনস্থ করেন।
১৮৭০-৭১ সালে তিনি সুজাতপুর এলাকা কিনে নেন। এই এলাকায় তার জমির পরিমাণ দাঁড়ায় দুইশত বিঘা।
১৮৭৩ সালে বাগানবাড়ীর নির্মাণকাজ শুরু হয় এবং তা শেষ হতে কয়েক বছর লেগে যায়।
মুঘলদের বিলাসবহুল বাগ-ই-বাদশাহীর অনুকরণে নবাব আব্দুল গণি এর নামকরণ করেছিলেন শাহবাগ ‘।
নবাব আবদুল গণির বাগানবাড়িতে অনেকগুলাে স্থাপনা ছিলাে। প্রধান স্থাপনাটি ছিলাে ঈশরাত মঞ্জিল।
বাগানবাড়ির নাচঘরের কিয়দংশ এখন মধুর ক্যান্টিন হিসেবে পরিচিত। ছবির স্থাপনাটি মূলত বাগানবাড়িতে অবস্থিত ঢাকার প্রথম আধুনিক পানি সরবরাহ কেন্দ্র।

