শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম কৃষিলেবুর উপকারিতা

লেবুর উপকারিতা

সুরমা আক্তার

লেবু থেকে পাওয়া যায় প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন শরীরকে সুস্থ রাখতে দীর্ঘমেয়াদি ভিত্তিতে কাজ করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি ওজন কমাতেও সহায়ক ।

  • ঘন ঘন সর্দি-জ্বরের সমস্যায় যারা ভোগেন, তারা নিয়মিত লেবু-পানি খেলে উপকার পাবেন।
  • ওজন কমাতে চাইলে প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে একটি লেবু চিপে সেটি খেয়ে নিন।
  • খাওয়ার আগে লেবু-পানি খেলে জিভের স্বাদ বৃদ্ধি পায়। এ ছাড়া লেবু-পানি শরীরে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে এবং বিপাক ক্রিয়ার মাত্রা বাড়ায়।
  • লেবুতে যে সাইট্রিক অ্যাসিড থাকে, যা কিডনিতে পাথর জমার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
  • ঠাণ্ডা-সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে অর্ধেকটি লেবুর রস এক গ্লাস পানিতে গুলে তাতে এক চামচ মধু মিশিয়ে খেয়ে নিন।
  • শরীরের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে লেবু-পানির মিশ্রণ । ফলে ওই মিশ্রণ পান করলে ফুড পয়জনিংয়ের মতো পেটের সমস্যার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা যায়।
  • শরীরে ল্যাকটিক অ্যাসিড তৈরির মাত্রা নিয়ন্ত্রণ করে পাতিলেবু । ফলে বৃদ্ধি পায় শরীরের সামগ্রিক কার্যকারিতা।
  • এসবের পাশাপাশি লেবুতে থাকা ভিটামিন সি আমাদের দাঁত ও হাড়ের গঠনেও সাহায্য করে।
তবে সাবধানতা অবলম্বন করা জরুরিঃ
  • অ্যাসিডিটির সমস্যা থাকলে খালি পেটে লেবু-পানি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবেন।
  • অত্যধিক লেবু খেলে দাঁতের এনামেল ক্ষয়ে যায়।
  • খালি পেটে লেবু খেলে আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় উৎসেচক পেপসিন ভেঙে যায়, যে পেপসিন আমাদের হজমে সাহায্য করে।

প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন  grameenkrishi2016@gmail.com –  এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments