- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারামগড়ে ঐতিহাসিক এসডিও বাংলোর সংস্কার কাজ উদ্বোধন

রামগড়ে ঐতিহাসিক এসডিও বাংলোর সংস্কার কাজ উদ্বোধন

খাগড়াছড়ি সংবাদদাতাঃ বিগত ১৯২০ খ্রি. সনে নির্মিত খাগড়াছড়ি পার্বত্য জেলার সাবেক রামগড় মহকুমা প্রশাসক’র (এসডিও) ঐতিহাসিক বাংলোর সংস্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৪ এপ্রিল,২০২২) সকাল ১১ টায় বাংলোর সংস্কার কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

এসময় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাত, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. মোস্তফা হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পাতাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী নুরুল আলম (আলমগীর), বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. আনোয়ার ফারুক, মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা আকতার এবং সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

রামগড় উপজেলা পরিষদের নিজস্ব মালিকানাধীন জায়গায় অবস্থিত বিগত ১৯২০ খ্রিষ্টাব্দ সালে প্রতিষ্ঠিত রামগড় মহকুমা প্রশাসকের এই বাংলোটি রামগড় উপজেলা পরিষদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়, উপজেলা যুব উন্নয়ন কার্যালয় ও পল্লী সঞ্চয় ব্যাংকের দপ্তর হিসেবে ব্যবহৃত হচ্ছে।

গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular