- বিজ্ঞাপন -
হোম সারা বাংলারামগড়ের নাকাপা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

রামগড়ের নাকাপা উচ্চ বিদ্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা

এম. জুলফিকার আলী ভূট্টোঃ রামগড় তথ্য অফিসের আয়োজনে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রামগড় উপজেলার নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

রামগড় উপজেলার নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে মহান বিজয় দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে রামগড় উপজেলার নাকাপা উচ্চ বিদ্যালয় মাঠে রামগড় তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. বেলায়েত হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কার্বারী।

বক্তব্য রাখেন রামগড় পৌরসভার কাউন্সিলর আহসান উল্লাহ, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহ আলম ও স্বদেশ ত্রিপুরা, প্রধান শিক্ষক মনিকা রাণী রায়, স্কুল পরিচালনা কমিটির সভাপতি বেলায়েত হোসেন বেলাল ও প্রতিষ্ঠাতা সদস্য মোস্তফা হায়দার চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশের অভ্যুদয়, মহান মুক্তিযুদ্ধের ইতিহাস এবং স্বাধীনতা সমুন্নত রাখতে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র ‘মাটির ময়না’ প্রদর্শন করা হয়। উপস্থিতির মাঝে সচিত্র বাংলাদেশ ও নবারুণ পুস্তিকা বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে তৃণমূলের জনসাধারণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular