রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিরামগড়ের কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শন

রামগড়ের কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র পরিদর্শন

খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য জেলা পরিষদ খাগড়াছড়ি কর্তৃক বাস্তবায়নাধীন ইউএনডিপি ও এসআইডি-সিএইচটি প্রকল্প “পার্বত্য অঞ্চলে কৃষি ও খাদ্য নিরাপত্তা প্রকল্প” পার্বত্য খাগড়াছড়ি জেলার সাবেক মহকুমা বর্তমানে রামগড় উপজেলার খাগড়াবিলস্থ কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র বা কালেকশন পয়েন্ট পরিদর্শন করেছেন প্রকল্পের মার্কেট ডেভলপমেন্ট ফেসিলেটেটর সুমন দেওয়ান ত্রিপুরা ও রামগড় উপজেলা কো-অর্ডিনেটর মংসানু মারমা।

এ সময় আরও উপস্থিত ছিলেন খাগড়াবিল কালেকশন পয়েন্ট ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. আব্দুল হান্নান এবং কৃষক সহায়ক মো. বেলাল হোসেন ও কেশব ত্রিপুরা প্রমূখ।

খাগড়াবিলে স্থাপিত কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্র বা কালেকশন পয়েন্ট পরিদর্শন শেষে পরিদর্শকগণ কালেকশন পয়েন্টের কার্যক্রম সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।

গ্রামীণ কৃষি/ এম.জুলফিকার আলী ভুট্টো

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular