- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণরংধনু ইউ সি এল সি স্কুলের চাঁদ উদ্যান শাখার শিশু অধিকার সপ্তাহ...

রংধনু ইউ সি এল সি স্কুলের চাঁদ উদ্যান শাখার শিশু অধিকার সপ্তাহ পালিত

ঢাকা আহছানিয়া মিশন ইষ্ট আলোকন- ১ প্রকল্প রংধনু ইউ সি এল সি স্কুল বুধবার (১২অক্টোবর,২০২২) শিশু অধিকার সপ্তাহ উদযাপন পালন করে।

এবারের প্রতিপাদ্য বিষয় ছিল গড়বে শিশু সোনার দেশ , ছড়িয়ে দিয়ে আলোর রেশ। এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে এক আলোচনা সভা, র‍্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালিত হয়। অনুষ্ঠানের শুরুতে দুপুর ১২টায় স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের নিয়ে চাঁদ উদ্যান আবাসিক এলাকা মোহাম্মদপুরে অবস্থিত স্কুলের সামনে রাস্তায় র‍্যালী অনুষ্ঠিত হয়। এরপর পবিত্র কুরআন তেলাওয়াত করে উক্ত স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র মোঃ শাকিল। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র স্কুলের সিএমসি(সভাপতি) মনিরুল হুদা।

আলোচনায় অংশগ্রহণ করেন ইউগ্লেনা ‌গেংকি প্রোগ্রামের এক্সিকিউটিভ অফিসার মোঃ সাদেকুল ইসলাম সাদিক ও সাবরিনা সিদ্দিকী, ই এস ভি প্রজেক্ট অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন চাঁদ উদ্যান বাড়ির মালিক কল্যাণ সমিতির যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক মোঃ মাসুম জাহিদ মাসুদ ও সদস্য মোঃ ইলিয়াস হোসেন মানিক, কারিতাস আউটরিচ ড্রিম প্রকল্পের আউটরিচ অফিসার মোঃ কবির হোসেন, গণ সাক্ষরতা অভিযান, ইজিই প্রকল্পের টিও মহসিনা চৌধুরী, হামিম মডেল স্কুল স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন, অত্র স্কুলের সহ-সভাপতি (সিএমসি) মোসাম্মৎ সুফিয়া আক্তার বাবলি ও সিএমসি সম্পাদক মোঃ জাকির হোসাইন।

এরপর উক্ত স্কুলের একক নৃত্যে অংশগ্রহণ করে নুসরাত জাহান ও রত্না। দলীয় নৃত্যে অংশগ্রহণ করেন সুমাইয়া, ঝুমুর, সায়মন ও তাদের দল।

গ্রামীণ কৃষি / এম জেড মাসুদ‍‌

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular