রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম মহানগরমিরপুর প্রেস ক্লাবের অফিস উদ্বোধন ও দোয়া

মিরপুর প্রেস ক্লাবের অফিস উদ্বোধন ও দোয়া

নগর প্রতিনিধিঃ মিরপুর প্রেস ক্লাবের অফিস উদ্বোধন করা হয়েছে রাজধানী ঢাকার মিরপুরের পল্লবীতে। বুধবার (৩ মার্চ) বিকালে মিরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক গোলাম কাদের ও সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক সৈয়দ শফিকুর রহমান পলাশ অফিস উদ্বোধন করেন।

এসময় ক্লাবের সদস্য সহ সিনিয়র সাংবাদিকগন উপস্থিত ছিলেন। অফিস উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিপুল সংখ্যক সদস্য। বিশেষ করে প্রতিষ্ঠাতা সদস্যসহ সিনিয়র সদস্যদের উপস্থিতি ছিলো উল্লেখ্যযোগ্য।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মিরপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদেরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ শফিকুর রহমান পলাশের পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাংবাদিকবৃন্দ।

অফিস উদ্বোধনের পরে ক্লাবের সদস্যরা বর্তমান কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ কমিটির সদস্যদের ফুল দিয়ে অভিনন্দন জানান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments