বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জমানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা'র বার্ষিক পরীক্ষা ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ ও মতবিনিময়...

মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষা ফলাফল আনুষ্ঠানিক ভাবে প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

এম. জুলফিকার আলী ভূট্টো, খাগড়াছড়িঃ ৩০ নভেম্বর-২০২৩ বৃহস্পতিবার পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি জেলার উপজেলায় গচ্ছাবিলে অবস্থিত মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র মিলনায়তনে মানিকছড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা’র বার্ষিক পরীক্ষা আনুষ্ঠানিক ভাবে ফলাফল প্রকাশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মুহাম্মদ সাইফুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, আরও উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও অত্র মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি মো. রফিকুল ইসলাম, মাওলানা মনিরুজ্জামানসহ মাদ্রাসার সকল শিক্ষক, ছাত্র-ছাত্রী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক’র পক্ষ থেকে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে যারা ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী করেছেন সেই সব শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular