রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিমানিকছড়িতে কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ

মানিকছড়িতে কৃষকদের মাঝে সার, বীজ ও কৃষি উপকরণ বিতরণ

এম. জুলফিকার আলী ভুট্টো, খাগড়াছড়িঃ পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়িতে অনাবাদী ও পতিত জমিতে পারিবারিক পুষ্টি বাগান স্থাপন ২০২১-২০২২ অর্থ বছর প্রকল্পের আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত কৃষকদের মাঝে বীজ, সার ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের চত্বরে ২৬ জন কৃষক-কৃষাণীর মাঝে এসব কৃষি উপকরণ বিতরণ করা হয়। এসব কৃষি উপকরণ বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. হাসিনুর রহমান, সহকারি কৃষি সম্প্রসারণ অফিসার অনুপম বড়ুয়া, তিনট্যহরী ব্লকের উপ-সহকারি কৃষি অফিসার অঞ্জন কুমার নাথ। পূর্বে প্রশিক্ষণ দেওয়া কৃষকদের থেকে ২৬ জনকে ৪ ধরণের রাসায়নিক সার, খরিপ-২ শাক-সবজির বীজ, ফলের চারা, জাল, ঝাঁঝরি ও সাইন বোর্ডসহ বিভিন্ন কৃষি সামগ্রীর বিতরণ করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular