রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম ধর্মব্রাজিলের সবচেয়ে বড় মসজিদ'মেসকিটা ব্রাসিল'

ব্রাজিলের সবচেয়ে বড় মসজিদ’মেসকিটা ব্রাসিল’

মোহাম্মদ সাইকুল ইসলাম

মেসকিটা ব্রাসিল (মসজিদ ব্রাজিল) ব্রাজিলের সাও পাওলো শহরের কেন্দ্রীয় জেলা কাম্বুচিতে অবস্থিত একটি বড় মসজিদ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯২৯ সালে। মুসলিম বেনিফিসেন্ট সোসাইটি সাও পাওলো এই মসজিদটি প্রতিষ্ঠা করেছিল। মেসকিটা ব্রাসিল মসজিদটি ব্রাজিলের প্রাচীনতম মসজিদ এবং এটি দক্ষিণ আমেরিকার প্রাচীনতম মসজিদগুলির মধ্যে অন্যতম একটি মসজিদ।এই মসজিদটি অ্যাভিনিডা ডো এস্তাদো, ৫৩৮২ – কম্বুচি, সাও পাওলোতে অবস্থিত। মেসকিটা ব্রাসিল মসজিদটির ইতিহাস ১৯২০ এর দশকের। প্রথম বিশ্বযুদ্ধের পরে, মধ্য প্রাচ্যের অঞ্চলে ঝামেলা থেকে পালিয়ে আসা অনেক মুসলিম অভিবাসী সাও পাওলোতে আসতে শুরু করেছিলেন। ১৯২৭ সালে, ফিলিস্তিন মুসলিম চ্যারিটেবল সোসাইটি দারভিচ গজাল এবং হোসনি আদুরাসহ কিছু ফিলিস্তিনি অভিবাসী দ্বারা একটি সংগঠন গঠিত হয়েছিল।

পরে বিভিন্ন দেশের অভিবাসী যেমন সিরিয়া এবং লেবানন থেকে আগত মুসলিমরা এসে তাদের সাথে এই সংগঠনটিতে জড়ো হন। তারা ১৯২৯ সালে মুসলিম উপকারী সোসাইটি (এসবিএম) নামে একটি সংগঠন তৈরি করেন। এই সংগঠনটির মাধ্যমে ১৯২৯ সালেই সাও পাওলোতে মেসকিটা ব্রাসিল মসজিদটির প্রথম কার্যক্রম শুরু হয়েছিল।এই সংগঠন প্রথমে ভাড়া কক্ষে মসজিদ ও জামাতে নামাজ আদায় শুরু করে। এরপর ১৯৩৮ সালে তারা একটি জমি অধিগ্রহণ করে এই মসজিদটি নির্মাণ শুরু করে।১৯৪০ সালে ডো এস্তাদো, কম্বুচি, সাও পাওলোতে প্রথম এই বড় ব্রাজিলিয়ান মসজিদটির পুরোপুরি নির্মাণ কাজ শুরু হয়েছিল। মসজিদটির নির্মাণ কাজে অনেক বছর সময় লেগেছিল এবং মসজিদটি আনুষ্ঠানিকভাবে ১৯৬০ সালে উদ্বোধন করা হয়েছিল। এই মসজিদটির উদ্বোধনে আরব এবং ব্রাজিলিয়ান কমিউনিটির বড় ব্যক্তিত্ব এবং সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংযুক্ত আরব প্রজাতন্ত্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী হুসেইন জুলফাক্কার সাবরী এবং ইসলামিক সম্মেলন সংগঠনের (ওআইসি) এর তৎকালীন সেক্রেটারি জেনারেল এই মসজিদটির উদ্বোধনে প্রতিনিধিত্ব করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments