বুধবার, এপ্রিল ২৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণবিশ্ববিদ্যালয়ে ব্লেন্ডেড লার্নিং চালু করতে সহযোগিতা দিবে মার্কিন দূতাবাস

বিশ্ববিদ্যালয়ে ব্লেন্ডেড লার্নিং চালু করতে সহযোগিতা দিবে মার্কিন দূতাবাস

গ্রামীণ কৃষি ডেস্কঃ বাংলাদেশের উচ্চিশিক্ষা প্রতিষ্ঠানে অনলাইন শিক্ষা ও ব্লেন্ডেড লার্নিং কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। 
অন্যদিকে,দেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমেরিকার বিশ্ববিদ্যালয়ে উচ্চতর ডিগ্রি আর্জনে স্কলারশীপ দেয়ার বিষয়েও সিদ্ধান্ত গ্রহণ করেছে এই  দূতাবাস।  
রোববার রাজধানীর একটি হোটেলে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধিদের সাথে এক বৈঠকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের প্রতিনিধি দল এ কথা জানান। 
বৈঠকে, বাংলাদেশে উচ্চশিক্ষা ক্ষেত্রে যৌথ উদ্যোগে বিভিন্ন কার্যক্রম পরিচালনার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে দুপক্ষ একমত পোষণ করে। 
ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ  তার বক্তৃতায় আমেরিকান বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চতর ডিগ্রি অর্জনে বাংলাদেশীদের জন্য টিউশন ফি মওকুফের আহবান জানান।
ইউজিসি চেয়ারম্যানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন ইউজিসি সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর, সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান ও আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মাকছুদুর রহমান ভূঁইয়া, ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স অফিসার শন ম্যাকেনতশ, কালচারাল অ্যাফেয়ার্স অফিসার শার্লিনা মরগান, কালচারাল অ্যাফেয়ার্স স্পেশালিস্ট রায়হানা সুলতানা ও ইংলিশ ল্যাংগুয়েজ প্রোপ্রাম কো-অর্ডিনেটর শাওন কর্মকার।

গ্রামীণ কৃষি/ আবুল

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular