গ্রামীণ কৃষি ডেস্কঃ বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) উদ্যোগে শনিবার (২৪এপ্রিল) জুরাইনস্থ কবরস্থানে রানা প্লাজা দূর্ঘটনায় নিহত শ্রমিকদের স্বরণে শোক র্যালি, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিজিএমইএ’র সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে বিজিএমইএ পরিচালনা পর্ষদ জুরাইন কবরস্থানে রানা প্লাজা দূর্ঘটনায় নিহতদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তারা নিহত শ্রমিকদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
এসময় বিজিএমইএ পরিচালক মহিউদ্দিন রুবেল, তানভির আহমেদ, মো. খসরু চৌধুরী, আবদুল্লাহ হিল রাকিব ও রাজিভ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও শিল্প উদ্যোক্তা ও বিজিএমইএর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
