রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম রাজনীতিবিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন রাজনৈতিক কৌশলঃ ওবায়দুল কাদের

বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন রাজনৈতিক কৌশলঃ ওবায়দুল কাদের

গ্রামীণ কৃষি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করা রাজনৈতিক কৌশল। সব অপশক্তিকে পরাজিত করে সোনার বাংলা গড়ে তোলা হবে।
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে সড়কে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, যারা ৭ মার্চকে নিষিদ্ধ করেছিল, আজ সেই বিএনপি রাজনৈতিক কূটকৌশলের আশ্রয় নিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে। এটি তাদের রাজনৈতিক কৌশল।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments