এম. জুলফিকার আলী ভূট্টোঃ পার্বত্য জেলা বান্দরবানের লামা উপজেলার ৫নং সরই ইউনিয়নের ১৫ নং ক্লাস্টারে হিমছড়ি পাড়াকেন্দ্রে যৌথভাবে যথাযথ মর্যাদায় পাড়াকেন্দ্রেসমুহে মহান বিজয় দিবস উদযাপিত।
১৬ ডিসেম্বর শনিবার সকাল ১০ টায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের লামা উপজেলার সরই ইউনিয়নের ১৫ নং ক্লাস্টারে হিমছড়ি পাড়াকেন্দ্রে যৌথভাবে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা সদস্য অংজারু ত্রিপুরা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪,৫ ও ৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্যা শিরু আক্তার।
হিমছড়ি পাড়াকেন্দ্র ব্যবস্থাপনা কমিটির সভাপতি শরিফুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে সঞ্চালকের দাযিত্ব পালন করে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের মাঠ সংগঠক মো. ইসমাইল হোসেন। দিবসের আলোচ্য বিষয়সমূহ পাড়াকেন্দ্রে সকালে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশনা, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, বিজয় দিবসের আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা, পাড়াকেন্দ্র সমাপ্তকারী শিশুদের পাড়াকেন্দ্র সমাপনী সনদ বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণ করা হয়।
