শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম শিক্ষাঙ্গণবগুড়ায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা

বগুড়ায় দুটি কোচিং সেন্টারকে জরিমানা

গ্রামীণ কৃষি ডেস্কঃ বগুড়া জেলায় শনিবার (৫ জুন, ২০২১) সকাল ৯টায় সরকারি নির্দেশনা অমাণ্য করে কোচিং সেন্টারের পাঠদান পরিচালনার অপরাধে জলেশ্বরীতলায় দুই শিক্ষা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আশরাফুর রহমান।
তিনি জানান, সরকারি নির্দেশনা অমান্য করে পাঠদান পরিচালনার অপরাধে সংক্রামক রোগ আইনে জলেশ্বরীতলার বাংলা টিউটর এবং সোহেল স্যারের গণিত বিভাগকে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular