রাবেয়া বসরী
দীর্ঘদিন পর্যন্ত মাংস সংরক্ষণ করে খাওয়ার ক্ষেত্রে অন্যতম সহায়ক ফ্রিজ ও ফ্রিজার। বিশেষ করে ইদের সময় আমরা প্রায় প্রত্যেকেই মাংস সংরক্ষণ করে থাকি। তবে কাঁচা হোক কিংবা রান্না করা, নির্দিষ্ট সময়ের পর সংরক্ষণ করলে নষ্ট হয়ে যায় মাংসের পুষ্টিগুণ।
মাংস সংরক্ষণ নিয়ে আগে বেশ ঝামেলা পোহাতে হলেও এখন আর সেই কষ্ট বা চিন্তা নেই। উন্নত প্রযুক্তি আমাদের এই কঠিন কাজটিও এখন সহজ করে দিয়েছে। আগের মতো এখন আর বড় বড় পাতিলে জ্বাল দিয়ে মাংস রাখতে হয় না। আজকাল অনেকের বাসায় ফ্রিজার কিংবা রেফ্রিজারেটর আছে। মাংস সংরক্ষণের এর চেয়ে সহজ ও ভালো পদ্ধতি দ্বিতীয়টি নেই। তবে প্রশ্ন উঠতে পারে ফ্রিজে কতদিন ভালো থাকে মাংস?
মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসনের (এফডিএ) তালিকা অনুযায়ী, কাঁচা মাংস ফ্রিজারে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত ভালো থাকে। এই সময়ের মধ্যে মাংসের পুষ্টিগুণে খুব একটা হেরফের হয় না। তবে এর চেয়ে বেশি সময় মাংস সংরক্ষণ করলে পুষ্টিগুণ আর স্বাদ-দুইই কমে যেতে পারে।
তবে ফ্রিজারে মাংস সংরক্ষণের সময় সংরক্ষণের পদ্ধতি এবং ফ্রিজারের তাপমাত্রার বিষয়টি মাথায় রাখা উচিত। সংরক্ষণের আগে মাংস ধুয়ে পানি ঝড়িয়ে জিপলক বায়ুরোধক ব্যাগে ভরে রাখা উচিত।
এছাড়া ফ্রিজের তাপমাত্রা শূন্য ডিগ্রি ফারেনহাইট বা মাইনাস ১৮ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে রাখা উচিত বলে জানিয়েছে এফডিএ। এই তাপমাত্রায় মাংসের ক্ষতিকর ব্যাকটেরিয়া, ইস্টসহ জীবাণুগুলো নিষ্ক্রিয় হয়ে যায়।
৪০ ডিগ্রি ফারেনহাইট বা তার নিচে কাঁচা মাংস চার থেকে ছয় দিন রাখা যায়। এ ছাড়া জিরো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রার নিচে রাখলে গরুর কাঁচা মাংস ১২ মাস ভালো থাকবে।
গ্রামীণ কৃষি/সুরমা
প্রিয় পাঠক,আপনিও গ্রামীণ কৃষির অনলাইনের অংশ হয়ে উঠুন। লাইফস্টাইল বিষয়ক ফ্যাশন,স্বাস্থ্য, ভ্রমণ, নারী, ক্যারিয়ার, পরামর্শ, খাবার, রূপচর্চা ও ঘরোয়া টিপস নিয়ে লিখুন এবং সংশ্লিষ্ট বিষয়ে ছবিসহ মেইল করুন grameenkrishi2016@gmail.com - এ ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

