দিনাজপুরের ফুলবাড়ীঃ ফুলবাড়ী উপজেলার সেটেলমেন্ট অফিসারের নামে মিথ্যা অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসার আ ন ম আবুল ফয়েজ এর সততা ও নিষ্ঠায় বিচারিক কার্যক্রম পরিচালনা করতে কিছু অসাধু লোকের গাএদহ শুরু হয়েছে বলে জানিয়েছেন জনাব ফয়েজ।
তিনি বলেন, ফুলবাড়ী উপজেলার সহকারী সেটেলমেন্ট অফিসারের দায়িত্বভার গ্রহনের পর থেকে সততাও সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছি। হঠাৎ করে স্থানীয় কিছু লোকের অসৎ উদ্দেশ্যের কাজে বাধা প্রদান ও কাজ সম্পন্ন না করায় বিভিন্ন ভাবে হেয় ও অপপ্রচার চালানো হচ্ছে, এমতাবস্থায় আমি বিব্রত অবস্থায় পড়ছি।উল্লেখ গত বেশ কিছু দিন হলো পার্শবর্তী নবাবগঞ্জ উজেলার ভগবান পুর মৌজার ৫৭৯/১৯ নং কোট বদলী আপিল মামলাটির সহকারী সেটেলমেন্ট অফিসার আ ন ম আবুল ফয়েজ মামলার বাদীও বিবাদীর উপস্থিতিতে মামলার শুনানি দিয়ে রায় প্রদান করেছেন উক্ত রায় জরিপ বিধি মোতাবেক সঠিক হয়েছে, কারন বাদী ও বিবাদির উপস্থিতিতে রায় প্রদান হয়েছে।
রায় কার পক্ষে এবং বিপক্ষে হবে এটাই স্বাভাবিক, এই রায়কে কেন্দ্র করে হয়তবা কোন একটি পক্ষ আমার প্রতি অপপ্রচার চালাচ্ছে। বাদী মো মোস্তাফিজুর রহমান নিজে সিভিল কোর্টে অন্য আর একটি মামলা করেছেন মামলা নং ১/১১ সেই মামলা নিষ্পত্তি না হওয়া পযন্ত মালিক দাবি করতে পারেন না এবং সেই জমি দখল ও নেই বরং সে নিজে অন্যের জমি আত্মসাতের চেস্টা করছেন, এবং আমার নামে পিডি নিউজ সহ কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন যার কোন প্রমান নেই।
প্রমান ও সত্যতা না থাকায় আমার নামে ঘুষ নেওয়া কথা প্রকাশ করা একজন প্রথম শ্রেনীর কর্মকর্তার নামে কর্মকর্তার মানহানির সামীল ও স্ববিরোধী। জনাব ফয়েজ বলেন সরোজমিনে এসে তদন্ত করলে সঠিক বিষয় জানতে পারবেন বলে জানান তিনি।
জৈনক মহিলা মর্জিনা বেগম এর নামে বলা হয়েছে, তিনি ৩০ হাজার টাকা নিয়ে অফিসারকে দেড় লক্ষ টাকা দিয়েছে এটা অবান্তর কথা, কেউ ৩০ হাজার টাকা নিয়ে দেড় লক্ষ টাকা দিতে পারেনা এটা যেমন মিথ্যা, তেমনি আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে সেটাও মিথ্যা এই মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
গ্রামীণ কৃষি / এস এম জীবন
