বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম জাতীয়ফাইজার-বায়োএনটেকের আরো ২৫ লাখ টিকা আসছে

ফাইজার-বায়োএনটেকের আরো ২৫ লাখ টিকা আসছে

গ্রামীণ কৃষি ডেস্কঃ ফাইজার-বায়োএনটেকের তৈরি আরো ২৫ লাখ ডোজ করোনা প্রতিরোধী টিকা আসছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার দুই দিনে মোট তিন চালানে দেশে আসবে এই টিকা।

গতকাল সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল ৪ অক্টোবর রাত ১১টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্স ফ্যাসিলিটির আওতায় প্রথম শিপমেন্টে ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ এবং আজ ৫ অক্টোবর দুপুর ১২টায় দ্বিতীয় শিপমেন্টে ১২ লাখ ৫৬ হাজার ৫৮০ ডোজ এবং একই দিন রাত ১১টা ২০ মিনিটে তৃতীয় শিপমেন্টে আরো ৬ লাখ ২৫ হাজার ৯৫০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সব মিলিয়ে গতকাল ও আজ ৩ শিপমেন্টে মোট ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ ফাইজারের টিকা দেশে এসে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে।

টিকা গ্রহণে বিমানবন্দরে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সিএমএসডি ও বিমানবন্দর কর্তৃপক্ষ উপস্থিত থাকবে।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular