- বিজ্ঞাপন -
হোম রাজনীতিপ্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রওশন-কাদেরের

প্রধানমন্ত্রীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা রওশন-কাদেরের

জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং বিরোধী দলীয় উপনেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার (১২ এপ্রিল,২০২২) বাংলা নববর্ষ-১৪২৯ (পহেলা বৈশাখ) উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, বিরোধী দলীয় নেতা রওশন ও বিরোধী দলীয় উপনেতা কাদের প্রধানমন্ত্রীকে কার্ড পাঠিয়ে এই শুভেচ্ছা জানান।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ মো. আবু জাফর রাজু সকাল সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার একান্ত সচিব এ কে এম আব্দুর রহিম ভূঞা এবং বিরোধীদলীয় উপ নেতার সহকারি একান্ত সচিব অ্যাডভোকেট মো. আবু তৈয়বের কাছ থেকে এই  শুভেচ্ছা কার্ড গ্রহণ করেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular