রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম কৃষিপাহাড়ে ব্যাপক হারে আনারস চাষ

পাহাড়ে ব্যাপক হারে আনারস চাষ

এম. জুলফিকার আলী ভুট্টোঃ আনারস বাংলাদেশের পাহাড়ী অঞ্চলে চাষাবাদের জন্য বেশি উপযোগী। আমাদের দেশে পার্বত্য জেলাসমূহ রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান সহ চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, টাঙ্গাইল, কুমিল্লা ও নরসিংদী জেলায় প্রচুর পরিমাণে আনারসের চাষ হয়। পুষ্টিমানের দিক দিয়েও আনারসের গুরুত্ব অপরিসীম।

আনারসে ভিটামিন এ.বি,.ও সি-এর উৎস। বসতবাড়ির আশে পাশে খালি জায়গাতেও আনারস চাষ করে সহজেই পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করা যায়। পারিবারিক ভাবে আনারস চাষ করার গণ্ডি পেরিয়ে কৃষকরা তাদের আয়ের উৎস হিসেবে প্রথমে পার্বত্য জেলা রাঙ্গামাটি, এরপর খাগড়াছড়ি এবং বান্দরবান জেলায় আনারস চাষ করতে কৃষকরা ব্যাপক আগ্রহ দেখাচ্ছে।

পাহাড়ের ঢালে মাটি কুপিয়ে ঠিক এই মৌসুমে আনারস চারা রোপন করে সঠিক নিয়মে বন জঙ্গল তথা আগাছা মুক্ত রেখে এবং সার ওষুধ প্রয়োগ করে আনারস চাষ করে কৃষকরা এখন স্বাবলম্বী। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা আনারস ক্রয় করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে মোটামুটি ভাবে লাভবান হচ্ছে বলে স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে দেখা গেছে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি, গুইমারা, রামগড় ও মহালছড়ি উপজেলায় ব্যাপক হারে আনারসের চাষ হচ্ছে। আনারস চাষীদের সাথে কথা বলে জানা যায় বর্তমানে কৃষি বিজ্ঞান মতে কৃষকরা আনারস চাষ করছেন না এমনকি সার ও ওষুধ প্রয়োগ সঠিক নিয়মে দেওয়া হচ্ছে না। যার ফলে কৃষকদের প্রচুর পরিমাণে রাসায়নিক সারের অপচয় হচ্ছে। রমজানের শুরুতে আনারসের ব্যাপক চাহিদা থাকলেও এবারে আনারসের চাহিদা কম রয়েছে বলে আনারস চাষী ও ব্যবসায়ীরা জানিয়েছেন তারা বলেছেন এভাবে আনারসের দাম কম থাকলে কৃষকরা ক্ষতির সম্মুখীন হতে পারে সেক্ষেত্রে ব্যবসায়ীরাও ক্ষতির মুখোমুখি হতে পারে বলে জানা যায়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাহাড়ে আনারস চাষীদের ব্যাপারে আনারস চাষ সম্পর্কে সঠিক দিকনির্দেশনা প্রদান করলে কৃষকরা আনারস চাষে লাভবান হবে বলে অভিজ্ঞ কৃষকরা মতামত প্রকাশ করেছেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular