- বিজ্ঞাপন -
হোম গ্রামগঞ্জপাখি শিকার রোধে গহেরপুর গ্রামে এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত

পাখি শিকার রোধে গহেরপুর গ্রামে এলাকাবাসীর সাথে মতবিনিময় অনুষ্ঠিত

নাঈমুর রহমান, চুয়াডাঙ্গাঃ মানবতার জন্য সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পাখি শিকার রোধে সচেতনতামূলক বিশেষ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার রাত ১০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের গহেরপুর গ্রামের পাকশির বিল এলাকায় স্থানীয় লোকজনের সাথে উঠানবৈঠকের মাধ্যমে পাখি শিকারির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা ও জনসচেতনতা সৃষ্টির ব্যাপারে আলোচনা করে মানবতার জন্য সেচ্ছাসেবী সংগঠন।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আকিমুল ইসলাম, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন সরকার, সাংগঠনিক সম্পাদক শারুক খান, প্রচার সম্পাদক রতন বিশ্বাস প্রমুখ।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular