মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬
- বিজ্ঞাপন -
হোম স্বাস্থ্যনড়াইল সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু

নড়াইল সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু

গ্রামীণ কৃষি ডেস্কঃ নড়াইল জেলায় করোনা, স্বাসকষ্টসহ বিভিন্ন রোগিদের চিকিৎসার্থে সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু হলো। অপারেশান থিয়েটার, জরুরি বিভাগ, কেবিনসহ ১৭৩টি শয্যায় এ অক্সিজেন সেবা সংযোগ দেওয়া হয়েছে। প্রায় ৪ কোটি টাকা ব্যায়ে সেন্ট্রাল অক্সিজেন সেবা চালু করা হয়েছে।
জানা গেছে, নড়াইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩ কোটি ৯৬ লাখ টাকা ব্যয়ে নড়াইল সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট-এর কাজ শুরু হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান এসপেকট্রা এ প্লান্টটি নির্মাণ করছে।
নড়াইল স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী গনেশ চন্দ্র সিংহ জানান, প্লান্টের ভবন নির্মিত না হলেও ৫শ লিটারের অক্সিজেন ট্যাংক (ভিআইই) স্থাপনের মাধ্যমে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। আশা করা যাচ্ছে আগামী ২ মাসের মধ্যে প্লান্টের সব কার্যক্রম সম্পন্ন হবে।
তিনি আরও জানান, অক্সিজেন প্লান্টের লিকুইড কমে গেলে মিটারে শো করবে এবং ঠিকাদারী প্রতিষ্ঠান এসপেকট্রা রিফিলের ব্যবস্থা করবে। সারা দেশের ৬৪ জেলা শহরের মধ্যে ২৯টি হাসপাতালে এ অক্সিজেন প্লান্টের কার্যক্রম চলছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) মশিউর রহমান বাবু জানান, করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে দ্রুত এ সেবা সংযোগ দেওয়া হয়েছে। ইতোমধ্যে ১৭৩ শয্যায় এ অক্সিজেন সেবা পৌছে দেয়া সম্ভব হয়েছে।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুস শাকুর জানান, গত শুক্রবার থেকে এ সুবিধা চালু হয়েছে। সেন্ট্রাল অক্সিজন সেবা চালু হওয়ায় রোগিরা আইসিইউ সুবিধা ছাড়া বাকি সমস্ত সুবিধা পাবেন এবং স্বাসকষ্টের রোগিরা অনেক উপকৃত হবেন।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular