শনিবার, ডিসেম্বর ৬, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম বিনোদননা ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম...

না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী

বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার রাত ১২টা ১০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। কবরীর ছেলে শাকের চিশতী গণমাধ্যেমে খবরটি নিশ্চিত করেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।

গত ৫ এপ্রিল নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হন কবরী। ওইদিন রাতেই তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ৮ এপ্রিল দুপুরে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার বিকেলে তাকে লাইফ সাপোর্ট নেওয়া হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চলচ্চিত্রের মিষ্টি মেয়েখ্যাত কবরী।

১৯৬৪ সালে সুভাষ দত্তের ‘সুতরাং’ দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় কবরীর। ১৯৬৫ সালে অভিনয় করেন ‘জলছবি’ ও ‘বাহানা’য়, ১৯৬৮ সালে ‘সাত ভাই চম্পা’, ‘আবির্ভাব’, ‘বাঁশরি’, ‘যে আগুনে পুড়ি’। ১৯৭০ সালে ‘দীপ নেভে নাই’, ‘দর্পচূর্ণ, ‘ক খ গ ঘ ঙ’, ‘বিনিময়’ ছবিগুলো।

পরিচালক হিসেবে তার পরিচালিত প্রথম সিনেমা ছিল ‘আয়না’। দীর্ঘ ১৪ বছর পর দ্বিতীয় সিনেমা ‘এই তুমি সেই তুমি’ নির্মাণ করেছেন। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন নিশাত সালওয়া ও রিয়াদ রায়হান। এই ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সাবিনা ইয়াসমীন।

১৯৫০ সালের ১৯ জুলাই চট্টগ্রামের বাঁশখালীতে জন্মগ্রহণ করেন কবরী। তাঁর আসল নাম ছিল মিনা পাল। বাবা শ্রীকৃষ্ণদাস পাল এবং মা লাবণ্য প্রভা পাল। কবরী বিয়ে করেন চিত্ত চৌধুরীকে। সম্পর্ক বিচ্ছেদের পর ১৯৭৮ সালে তিনি বিয়ে করেন সফিউদ্দীন সরোয়ারকে। ২০০৮ সালে তাদেরও বিচ্ছেদ হয়ে যায়। কবরী পাঁচ সন্তানের মা।  

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments