রবিবার, ডিসেম্বর ৭, ২০২৫
- বিজ্ঞাপন -
হোম কৃষিদরিদ্র জেলেদের মাঝে গৃহপালিত ছাগল বিতরণ

দরিদ্র জেলেদের মাঝে গৃহপালিত ছাগল বিতরণ

জুলফিকার আলী ভূট্টোঃ মৎস্য অধিদপ্তরাধীন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলার দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদান কার্যক্রমের উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়।

গুইমারা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে জেলার গুইমারা উপজেলার দরিদ্র জেলেদের বিকল্প কর্মসংস্থান পারিবারিক পর্যায়ে সহায়তা প্রদান কার্যক্রমের উপকরণ হিসেবে ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে ছাগল বিতরণ করেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা মৎস্য কর্মকর্তা, ড. মো. আরিফ হোসেন, গুইমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, উপজেলা মৎস্য অফিসার দীপন চাকমা ও ম্রাসানাই মারমা।

বিতরণকৃত ছাগলগুলোকে পিপিআর রোগের প্রতিষেধক প্রদান করা হয়েছে বলে উপজেলা মৎস্য অফিসার জানান।

আপনার মতামত দিন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments